Refund Policy — রিফান্ড পলিসি
Ai Premium Hub-এ পণ্য বা সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে রিফান্ডের শর্তাবলি নিচে উল্লেখ করা হলো।
১. সার্ভিসের মেয়াদ
ক্রয়ের সময় উল্লেখিত নির্ধারিত মেয়াদ অনুযায়ী সার্ভিস প্রদান করা হবে।
২. মেয়াদের আগে সার্ভিস বন্ধ হলে
নির্ধারিত মেয়াদের আগে সার্ভিস বন্ধ হয়ে গেলে অবশিষ্ট দিনের অনুপাতে রিফান্ড দেওয়া হবে।
৩. সার্ভিস সরবরাহে ব্যর্থ হলে
পেমেন্টের পর অর্ডারকৃত সার্ভিস সরবরাহ করতে ব্যর্থ হলে সম্পূর্ণ (100%) রিফান্ড দেওয়া হবে।
৪. সার্ভিস ব্যবহারে সমস্যা হলে
সার্ভিসে সমস্যা হলে সাপোর্টে যোগাযোগ করতে হবে। রিফান্ডের জন্য অ্যাকাউন্ট থেকে লগআউটের স্ক্রিনশট প্রদান করতে হবে। যাচাই শেষে অবশিষ্ট দিনের অনুপাতে রিফান্ড দেওয়া হবে।
৫. রিফান্ডের সময়সীমা
রিফান্ড অনুমোদনের পর সর্বোচ্চ ২ ঘণ্টার মধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৬. রিফান্ডের আবেদন
অর্ডার নম্বর, পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি ও সমস্যার বিবরণসহ WhatsApp সাপোর্টে যোগাযোগ করুন।
